রেঙ্গা হাজীগঞ্জ স্কুল এন্ড কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত
03 September 2016, 21:21
শিক্ষা মন্ত্রনালয় ঘোষিত সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্টানের জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা করার অংশ হিসেবে হাজীগঞ্জ স্কুল এন্ড কলেজে সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩। সভায় সভাপতিত্ব করেন গভর্নিংবডির সদস্য নুরুল ইসলাম মানিক, বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, মোগলা বাজার থানা অফিসার্স ইনচার্জ খায়রুল ফজল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছুনু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ আং রাজ্জাক, আতিকুর রহমান, শাহ সমির, শানুর মিয়া, কর্ণেল, সেলিম মেম্বার, সুব্রত, সুরজ্ঞিত।
সভায় উপজেলার তিনটি সেরা স্কুলকে ১লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেন এমপি সিলেট-৩। স্কুল গুলো হলো গাজী পাড়া উচ্চ বিদ্যালয়, রাজা চৌ: উচ্চ বিদ্যালয়, রশীদ আলী উচ্চ বিদ্যালয়।




