দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
31 August 2026, 20:57
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সদস্য কবি-সাংবাদিক এম আলী হোসাইনের পিতা দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়া ইন্তেকাল করেছেন। গত রোববার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটের সময় তিনি তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। বিভিন্ন মসজিদে ইমামতির মাধ্যমে আজীবন তিনি দ্বীনের খেদমত করে গেছেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ১ মেয়েসহ, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী, আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামায ৃসোমবার বেলা ২টায় স্থানীয় নিশ্চিন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাযে ইমামতি করেন হাফিজ আফতাব মিয়ার ছেলে আলী আছকার। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখক মুসল্লী অংশ নেন।
এদিকে, কবি-সাংবাদিক এম আলী হোসাইনের পিতা প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকপ্রকাশকারীদের মধ্যে রয়েছেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহুমুদ ফুলর, সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান ফয়ছল, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহিন উদ্দিন, হাসন রাজা লোকসাহিত্য পরিষদ সিলেট জেলার সভাপতি মোস্তাক চৌধুরী। এছাড়াও নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সুরমা নন্দিনীর সহ সাধারণ সম্পাদক এম আলী হোসাইনের পিতা প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি সহ সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও প্রারম্ভিকা প্রকাশের প্রকাশক কবি ধ্রুব গৌতম, প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট, গ্রীণপ্ল্যান সিলেট, ঐতিহ্য সন্ধানী কাগজ অনুপ্রাণন, স্বদেশ ফোরাম সিলেট, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি




