প্রচ্ছদ

আমার নির্বাচনী এলাকার জনগন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেনা- এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী

11 July 2020, 18:49

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট ৩ আসনের সংসদ সদস্য,
শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন আমার নির্বাচনী এলাকার মানুষের কল্যানে কাজ করে যাওয়া আমি অঙ্গিকারবদ্ধ, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মহামারী থাকা সত্ত্বেও আমার নির্বাচনী উপজেলার ৩ উপজেলার জনগনের পাশে থেকে সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা পৌছে দিতে আমি আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া অনুদান সকল মানুষ যাতে বঞ্চিত না হয় সেব্যাপারে আমি সব সময় এলাকায় অবস্থান করে তদারকি ও বিতরণ কাজে নিজেকে নিয়োজিত রেখেছি ইনশাআল্লাহ সুষ্ট বন্টনের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল উন্নয়ন ও অনুদান অব্যাহত থাকবে। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আজ (১১ই জুলাই, শনিবার) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় সংসদ সদস্য এর অনুকূলে ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দকৃত মসজিদ ও মন্দিরের অনুদান, ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ এবং মানবিক কর্মসূচির আওতায় ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর প্রমূখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার