শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে ফেঞ্চুগঞ্জে শেখ রাসেল পরিষদের আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ
28 September 2020, 21:03
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’র উদ্যোগে আলোচনা সভা, ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কুশিয়ারা নদীর তীরে অবস্থিত দৃষ্টিনন্দন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভার ভিউ তে উক্ত আলোচনা সভা, ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা শেখ রাসেল পরিষদ’র সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা শেখ রাসেল পরিষদের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর শাখাওয়াত হোসেন তরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ,ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক এমাদ,উপজেলা শেখ রাসেল পরিষদ’র সাধারণ সম্পাদক শেখ মোমিনুল হাসান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল পরিষদের সহ-সভাপতি দেবব্রত পাল দ্বীপ,নাজিমুল ইসলাম নীরব,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, দেওয়ান জনি। ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আবিদুজ্জামান রাহাদ,সহ-সভাপতি অনিক দত্ত,সাকিব আহমস,আবিদুজ্জামান শিহাব,যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জুলসান আহমদ,দপ্তর সম্পাদক রাজু আহমদ,প্রমুখ।
এছাড়া উপজেলা, কলেজ ও উপজেলার ৫ টি ইউনিয়ন’র সভাপতি,সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




