উত্তর কুশিয়ারা বিদ্যালয়ে কারিগরি শিক্ষার জন্য “মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ভবন” উদ্বোধন
02 February 2020, 18:27
সিলেট জেলার মধ্যে প্রথম নির্মিত কারিগরি শিক্ষা প্রসারের জন্য প্রি-ভোকেশন এন্ড ভোকেশন (আইসিটি এন্ড জেনারেল ইলেকট্রিক্যাল কোর্স) এর জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা “মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ভবন” শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পংকি মিয়া, প্রধান শিক্ষক শাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুল আলম, শিক্ষক দিলওয়ার হোসেন, সাজুল ইসলাম বাবর, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন, জামাল মেম্বার, মনাফ মেম্বার, নাসির উদ্দীন রিজু, আব্দুল মালেক, সাজ্জাদ মিয়া, সিপন পাল, ছাত্রনেতা সেকুল ইসলাম, খায়রুল, জায়েদুল, নাজিম, মহসিন, সামাদ, রাহেল প্রমূখ। পরে স্কুল গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়।




