প্রচ্ছদ

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

20 February 2018, 21:16

ফেঞ্চুগঞ্জ সমাচার

২০শে ফেব্রুয়ারি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগজ্ঞ উপজেলা শেখ রাসেল পরিষদ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপজেলা রাসেল পরিষদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোমিনুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শওকত আলী সাহেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাইস্তা, সাংগঠনিক সম্পাদক আউয়াল কয়েছ, সেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন দেব নাথ, সিলেট জেলা শেখ রাসেল পরিষদের সহ-সভাপতি মাহফুজুর রহমান জাহাঙ্গীর এছাড়া আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের সনি, উপজেলা রাসেল পরিষদের সহ-সভাপতি রুজেল আহমদ, যুগ্ন সম্পাদক আব্দুল মালেক, তামভীর আহমদ আক্তারুল ইসলাম শিমুল, নাঈম চৌঃ, জায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, আরিফুল ইসলাম মারুফ, জাবেল আহমদ, সাঈদুল ইসলাম, দেওয়ান জনি, দপ্তর সম্পাদক আবিদুজ্জামান রাহাদ, উপ ক্রীড়া সম্পাদক নাজিম আহমদ, আব্দুল বাছিত, ছামি আহমদ, সিপন আহমদ, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার