ফেঞ্চুগঞ্জে ১৫ই আগস্ট পালন উপলক্ষে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা
14 August 2017, 23:26
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৪ই আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় ফেঞ্চুগঞ্জ বাজারে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্ এর সভাপতিত্বেও যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান মিয়া,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মিছলু, সদস্য আফিকুল হক রিমন, আশরাফুল হক এমাদ, শামসুল ইসলাম হেলন, জিল্লুর রহমান, আব্দুল হামিদ, জিলু আহমেদ, যুবরাজ আহমেদ জানু, সৈয়দ বাচ্চু, সুরুজ আহমেদ রানা, জুনেল আহমেদ, সাহেল আহমেদ, আলমগীর জামান বুলবুল, লিমন খান, রাহেল আহমেদ, জয়নাল আবেদীন জয়, রনি আহমেদ ও মোতালিব হোসেন।
ুউপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ সুলতান পাশা,ছাত্রলীগ নেতা রিফুল আহমদ প্রমুখ।




