প্রচ্ছদ

মাইজগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবিদের মাঝে ত্রান বিতরণ

12 May 2017, 20:15

ফেঞ্চুগঞ্জ সমাচার

আজ ১২-০৫-১৭ ইং শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাইজগাঁও ইউনিয়নের ৫০৫ জন বন্যায় কৃষক ও ৪০ জন মৎস্যজীবির মাঝে ত্রান বিতরন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ইউসুফ আলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, নতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ, ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন, নজরুল ইসলাম মিফতার, জিল্লুর রহমান লিটন, নুরুল হোসেন, সাথী রানী নাথ, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দু মালিক সাইস্থা, আব্দুল আওয়াল কয়েস সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, পারভেজ আহমদ উপজেলা যুবলীগ, জুনেদ আহমদ সভাপতি উপজেলা ছাত্রলীগ, ড্যানেস আহমদ সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগ, শেখ মুমিনুল হাসান সাধারণ সম্পাদক উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, সুহেব আহমদ প্রমূখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার