ফেঞ্চুগঞ্জ কলেজে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
17 January 2017, 10:36
ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভীত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গত শনিবার কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, কলেজ গভর্ণিংবডির সদস্য ফয়জুল ইসলাম মানিক, ডা. শফিকুল আলম, জুবেদ আহমদ চৌধুরী শিপু, নাসির উদ্দিন রতন, কমর উদ্দিন চৌধুরী, ফজলুল করিম খান, মনোহর আলী, বিপুল চন্দ্র দত্ত।
কলেজের সহকারী অধ্যাপক নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সৈয়দ নূরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আব্দুল আওয়াল কয়েস।




