মায়ানমারে মুসলমানদের গণ হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে উপজেলা আল ইসলাহ ও তালামীযের বিক্ষোভ…
28 November 2016, 21:04
মায়ানমারে নির্বিচারে মুসলমানদের গণ হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযের উদ্যোগে আজ দুপুর ১২ টায় এক বিক্ষোভ মিছিল ফেঞ্চুগঞ্জ ডাক বাংলা হতে বের হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে জে: ওসমানী সড়কে পথ সভার মাধ্যমে শেষ হয়।
আল ইসলাহ সভাপতি আলহাজ নুরুল হুদার সভাপতিত্বে ও তালামীযের সেক্রেটারি হা: এজাজুল ইসলাম সুমনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা খান।
বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাদ্বিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা বশির উদ্দীন। জনাব হা: তরিকুল ইসলাম তোফা, মাওলানা হারুনুর রশীদ, সাইফুর রহমান চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ সাইফুর রহমান সজিব প্রমূখ।
এর আগে স্মারক লিপি প্রদান কালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, আওয়ামীলীগ এর উপজেলা সেক্রেটারি আব্দুল বাছিত টুটুল।




