প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার মিছিল
20 November 2016, 17:16
ফেঞ্চুগঞ্জ সমাচার
রবিবার, ২০ নভেম্বর ২০১৬: আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক প্রচার মিছিল বের করা হয়েছে।
স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিজন কুমার দেবনাথ এর নেতৃত্বে সভাপতিত্বে রবিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট কোর্ট পয়েন্টে সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার মিছিলে যোগ দেন।
মিছিলে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।




