ফেঞ্চুগঞ্জ কলেজ সরকারীকরণ হওয়ায় মাহমুদ সামাদ চৌধুরী এমপি-কে অভিনন্দন
16 July 2016, 17:58
ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ সরকারীকরণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থী গভর্নিংবডির সদস্য বৃন্দ।
আজ সকালে ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্থী কলেজ গভর্নিংবডির সদস্য বৃন্দ সিলেট-৩ আসনের সংসদ সদস্যের নুরপুরস্থ বাসভবনে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় এমপি মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমি ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ও দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজ ও স্কুল সরকারীকরণের জন্য ডিও লেটার প্রদান করেছি। আমার এই প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আমার নির্বচনী এলাকায় দুটি কলেজ ও একটি স্কুল সরকারীকরণ সম্ভব হয়েছে।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ সরকারীকরণের জন্য সিদ্ধান্ত গ্রহন সম্ভব হয়েছে আমরা এর জন্য কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ফয়জুল ইসলাম মানিক, নাসিরুদ্দিন রতন,জুবেদ আহমদ চৌধুরী শিপু কলেজের সকল বিভাগের শিক্ষক মন্ডলি শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
পরে শিক্ষক শিক্ষার্থী গভর্নিং বডির সদস্য এক আনন্দ মিছিল ফেঞ্চুগঞ্জ বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ।




