ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল
16 July 2016, 18:26
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুর ২,০০ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল ফেঞ্চুগঞ্জ থানা রোড থেকে শুরু করে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ফেঞ্চুগঞ্জ উপজেলার সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আং মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেব নাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আং আওয়াল কয়েছ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহজান শাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুবলীগ নেতা রিমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকবর, মিনহাজ, সিপন, এমাদ, সুহেল আতিকুর রহমান সুজন, নাহিদ নেহাল, আং ছালাম ছাত্রলীগ নেতা জুনেল,রনি ডেনেস প্রমুখ।




