প্রচ্ছদ

সমাজের বিত্তবানদের গরীব অসহায় মানুষের সাহায্যের হাত বাড়ানোর আহবান জানালেন-মাহমুদ উস সামাদ চৌ: এমপি

06 July 2016, 02:59

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল কচুয়াবহর পালবাড়ি বাজারে কচুয়াবহর যুবসংঘের উদ্যোগে গরীব অসহায় নারী পুরুষদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাজের বিত্তবানদের গরীব অসহায় মানুষের সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান তিনি বলেন, সমাজের বিত্তবানরা এভাবে সাহায্যের হাত বাড়ালে সমাজ দেশ উপকৃত হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মাহবুবুল ইসলাম চৌ: মিসলু বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান ছুটু, সিরাজুল ইসলাম চৌ:, হাজী এনাম, শামিম আহমদ, নুরুল হোসেন খোকন, নজমুল ইসলাম, জিল্লুর রহমান লিটন, শাহ আলাল, নাঈম চৌ: , বাবু। সভা পরিচালনা করেন পারভেজ আহমদ

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার