প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে সার, বীজ ও নগদ টাকা বিতরণ।

01 May 2016, 12:55

ফেঞ্চুগঞ্জ সমাচার

IMG-20160501-WA0011ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান চাষে বিনামূল্যে বীজ সার নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার,বীজ ও নগদ টাকা বিতরণ করেন মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩। মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পন্ন। খাদ্যে স্বয়ং সম্পন্ন হওয়ার পর আমরা আজ চাল রপ্তানী করছি। ফেঞ্চুগঞ্জ ভূমি কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান (ইরান) এর পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল আওয়াল কয়েছ বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আব্দুস ছালেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল আলম, উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ বিজনেস কলেজের সহযোগী পরিচালক জুবেদ আহমদ চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন,আব্দুল মালিক সাইস্তা,পংকি মিয়া, আজাদ মিয়া, খছরু মিয়া, বিজন দেব নাথ, পারভেজ আহমদ, মাহবুবুল ইসলাম চৌঃ মিছলু, সেকুল ইসলাম, জুনেদ আহমদ, মাসুদ বাবু, রেজান আহমদ শাহ্ প্রমূখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার