ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্দোগে ১৪২৩ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
14 April 2016, 12:54
১৪এপ্রিল১৬ঃ আজ সকাল ১০ ঘটিকার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্দোগে ১৪২৩ বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর পান্তা, রুই আলু বর্তা শুটকি ভর্তা দিয়ে সবাইকে পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, উপজেলা ভূমি কর্মকর্তা আনিসুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেহ,কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, সমবায় কর্মকর্তা শামিম আহমদ, মহিলা কর্ম সৌমিত্র কর সহ অন্যান্য কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়াম্যান জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই খছরু, যুবলীগ নেতা পারভেজ আহমদ, ফেঞ্চগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মাহবুবুল ইসলাম চৌঃ মিছলু, ছাত্রনেতা এহসান আহমদ পলাশ, নাইম চৌঃ। পরে উপজেলা ভূমি কর্মকর্তা আনিসুল হক এর পরিচালনায় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত তার শুভেচ্ছা বক্তব্যে ফেঞ্চুগঞ্জ বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।




