ফেঞ্চুগঞ্জে ৩১থেকে ৫০শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ এগিয়ে চলছে।
04 April 2016, 20:47
০৪ এপ্রিল ১৬ঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যা উন্নীত করনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
২০১৩ সালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাননীয় প্যানেল স্পিকার জননেতা জনাব মাহমুদ-উস সামাদ চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪তলা বিশিষ্ট ১টি ডক্টর কোয়াটার ও স্টাপ কোয়াটার ২তলা বিশিষ্ট ৩টি ও পুরাতন কমপ্লেক্স মেরামতের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৯.৫০ কোটি টাকা ব্যয়ে এস আলী এন্ড কোং ঠিকাদারী প্রতিষ্টান এই বছরের ভিতরে শেষ করবে আশা করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ও স্টাপ কোয়াটারের কাজ ৪০% শেষ হয়েছে।
ফেঞ্চুগঞ্জের মানুষ যাতে আধুনিক সেবা পায় এরজন্য আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১শয্যা থেকে ৫০ শয্যায় রুপান্তর করতে জনাব মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপির অবদান স্বরণ রাখার মত।
এই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ শেষ হলে নতুন যন্ত্রপাতি সংযোজন ও নতুন বিভাগ খোলার ফলে ফেঞ্চুগঞ্জ বাসী আর ভাল চিকিৎসার জন্য জেলা সদরে যেতে হবেনা এখানেই তারা উন্নত চিকিৎসা পাবে।
জনগন যাতে ভালো চিকিৎসা পায় উপজেলা হাসপাতাল যাতে সুন্দর ভাবে চলে প্রতি মাসে অন্তত একবার হাসপাতাল পরিদর্শন করেন এমপি মহোদয়।
জেলা সদরে দ্রুত চিকিৎসা নেওয়ার সুবিধার্থে ২০০৮ সালে মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর নতুন এম্বুলেন্স ফেঞ্চুগঞ্জ হাসপাতালে সংযোজন করেন।




