ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন।
22 February 2016, 20:08
ফেঞ্চুগঞ্জ সমাচার
২২ ফেব্রুয়ারী ২০১৬ঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২০/০২/১৬ইং শনিবার শেখ রাসেল অডিটরিয়ামে ২নং ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে নাহিদ সুলতান পাশাকে সভাপতি রেজান আহমদ শাহ কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩। সম্মেলনে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাশার আহমদ শাহ সভা পরিচালনা করেন যুগ্ন আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আশরাফুল হক এমাদ, জালাল আহমদ , ফারহান সাদিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ১ সপ্তাহের মধ্যে নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে পুর্নাঙ্গ কমিটি গঠনের দ্বায়িত্ব দেওয়া হয়।




