প্রচ্ছদ

সিএইচসিপি শহিদুল-কামালের হয়রানীর প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে মানববন্ধন

19 February 2016, 07:46

ফেঞ্চুগঞ্জ সমাচার

file১৮ ফেব্রুয়ারী সকালে সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপি এ্যাসোসিয়েশনের উদ্যোগে সিএইচসিপি শহিদুল-কামালের কমিউনিটি ক্লিনিক প্রকল্প অফিস কর্তৃক হয়রানী, শোকজের প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তরা বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক সিএইচসিপি শহিদুল ইসলাম ও প্রধান উপদেষ্টা কামাল সরকারের শোকজসহ অযথা হয়রানী যদি বন্ধ করার দাবী জানানো হয়। যদি হয়রানী ও শোকজ প্রত্যাহার না করা তবে আগামীতে যেকোন দিন কুলাউড়া উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলবে।
উল্লেখ্য, বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দাবী আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজ সারাদেশে কর্মবিরতি পালন করা হয়। উক্ত কর্মবিরতি অংশ হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল সিএইচসিপিরা কর্মবিরতিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মানববন্ধন করে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার