ফেঞ্চুগঞ্জ কুরকুচি ব্রিজ – মানিকোনার নতুন রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩
29 January 2016, 16:02
রোডস এন্ড হাইওয়ে তত্বাবধানে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ কুরকুচি ব্রিজ – মানিকোনা নতুন রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩। এই রাস্তা নির্মাণের ফলে গোলাপগঞ্জ ভাদেশ্বর ও মানিকোনাবাসী সহজে উপজেলা সদরে ও জেলা সদরে পৌছাতে পারবে। আজ মানিকোনা গঙ্গাপুর বাসীর দীর্ঘদিনের দাবী পুরন হলো সিলেট-৩ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি এর মাধ্যমে।

এতে উপস্থিত ছিলেন সিলেট রোডস এন্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল সভাপতিত্ব করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুতা মিয়া। সভা পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক দিদারুল আলম নিমু।




