ঢাকা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
19 February 2025, 18:50
ফেঞ্চুগঞ্জ সমাচার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি রেজান আহমদ শাহ এয়ারপোর্টে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশত্যাগের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেলে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান- মঙ্গলবার রাতে রেজানকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদেরকে বার্তা দেওয়া হয়। পরে আমাদের একটি টিম ঢাকায় গিয়ে তাকে নিয়ে আসে।




