প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গয়াসী গ্রামে ত্রাণ বিতরণ

12 July 2017, 14:11

ফেঞ্চুগঞ্জ সমাচার

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ শাখার উদ্যোগে ১০ জুলাই সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী গ্রামে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস্ সামাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ নাজরা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক মোঃ ময়নুল ইসলাম, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, জেলা সদস্য ইসলা উদ্দিন বাবলু, উপজেলা সদস্য- তৈয়বুর রহমান শাহীন, কৃপা লাল দাস দিদারুল আলম নিমু, সরোয়ার জাহান সুমন, আরিফুল হক রিমন, দেওয়ান ফাহিম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার