ফেঞ্চুগঞ্জে পাহাড়ি ঢলে নিজামপুর, কর্মধা ও কচুয়াবহর গ্রাম প্লাবিত
01 April 2017, 22:59
ফেঞ্চুগঞ্জ সমাচার
ফেঞ্চুগঞ্জে টানা বৃষ্টিতে এওলাছড়া দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে নিজামপুর, কর্মধা ও কচুয়াবহর গ্রাম প্লাবিত হয়েছে। প্রতি বছর এওলাছড়া দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান এলাকাবাসী। তাদের দাবী এওলাছড়া খনন করা হলে এরকম পাহাড়ী ঢলে ক্ষতির সম্ভাবনা কম হবে। এদিকে হঠাৎ পাহাড়ী ঢলে শাহজালাল ফার্টিলাইজার এর আওতাধীন নিউকলোনী তলিয়ে যায়। উল্লেখ্য যে,গত বছর পাহাড়ী ঢলে নিউকলোনীর বাসিন্দাদের ফায়ার সার্বিস এসে উদ্ধার করে। এদিকে এওলাছড়া উপর নির্মিত সুইটগেইট অকেজো হওয়ার কারনে এলাকা প্লাবিত হয়েছে বলে জানান এলাকাবাসী।




