ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরী পরিদর্শন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
24 December 2016, 18:36
ফেঞ্চুগঞ্জ সমাচার
ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরী পরিদর্শন করেন প্রতিরক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
তিনি শনিবার সকাল ১১ ঘটিকার সময় ফ্যাক্টরী যান এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, মোঃ সোলায়মান ব্যবস্থাপক (প্রশাসন), সুনিল চন্দ্র ব্যবস্থাপক (উৎপাদন) সহ উর্ধ্বতন কর্মকর্তা, সিবিএ সভাপতি ছালেহ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার সহ নেতৃবৃন্দ । সংসদ সদস্য বিভিন্ন প্লান্ট ঘুরে দেখেন।




