ফেঞ্চুগঞ্জ কুরকুচি সেতুর নামকরন করা হলো ডাঃমিনহাজ উদ্দীন সেতু
18 December 2016, 15:08
গত কাল ১৭ই ডিসেম্বর শনিবার ফেঞ্চুগঞ্জ কুরকুচি ব্রীজ- লামাগঙ্গাপুর রাস্তার শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রাস্তাটি উদ্বোধন করেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী। উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় হাজী তুতা মিয়ার সভাপতিত্বে উক্ত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডে ডাঃমিনহাজ উদ্দীন এর নামে কুরকুচি ব্রীজকে ডাঃমিনহাজ উদ্দীন ব্রীজ নাম করন করা হলো। তিনি আরো বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুক্তি যোদ্ধাদের নামে আলাদা স্থাপনা করা হবে। প্রধান অতিথির এই ঘোষণার পরেই জনতার মুখে তৃপ্তির হাসি পরিলক্ষিত হয়।
এলাকাবাসীর পক্ষ থেকে সাংসদ আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীকে ধন্যবাদ জানান। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুনেদ আহমেদের পরিচালনায় উক্ত উদ্ভোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আং বাছিত টুটুল, নিউজার্সি আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শাহজাহান শাহ , উপজেলা ছাত্রলীগ আহবায়ক মাসার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম চৌ: মিছলু, নাহিদ সুলতান পাশা, সহ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




