সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের ব্যবসায়ী নিহত
06 September 2016, 16:42
ফেঞ্চুগঞ্জ সমাচার
সড়ক দুর্ঘটনায়য় নিহত হয়েছেন ফেঞ্চুগঞ্জের জুয়েলারি ব্যবসায়ী পরিমল দেবনাথ মধু (৩৮)।
তিনি উপজেলার ডাকঘর সড়কের স্বর্গীয় পুলেন্দ্র দেবনাথের পুত্র ও চিত্রা জুয়েলার্সের পরিচালক।
সোমবার রাত ১১ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়ী যাওয়ার সময় রাজনগর মহাসড়কে সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষে মারাত্মক আহত হন।
পথচারীরা তাকে প্রথমে রাজনগর হাসপাতালে নিয়ে যান।
অবস্থা আরো খারাপ হলে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




