প্রচ্ছদ

মাইজগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন।

05 September 2016, 17:52

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসোমবার, ০৫ সেপ্টেম্বর ২০১৬: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার, ইউপি সদস্য মো. আকরাম হোসেন।রবিবার (০৪ সেপ্টেম্বর) থেকে মো. আকরাম হোসেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।সম্প্রতি ইউনিয়ন পরিষদের বিশেষ সভায় মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেনকে পরিষদের সকল সদস্যরা সম্মতিক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন।

পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বাছিত প্রবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করায় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আকরাম হোসেন। ১৯৯৯ সালের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার