জালালপুরে “বীর নিবাস” উদ্ভোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
03 September 2016, 20:41
দক্ষিণ সুরমা উপজেলা জালালপুর শেখপাড়া গ্রামের বীর মুক্তিযাদ্ধা জনাব জমির আলী-কে মহান মুক্তিযোদ্ধে বিরোচিত অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত “বীর নিবাস” শুভ উদ্ভোধন করেন সিলেট-৩ সংসদ সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুটি মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাজ্জাক হেসেন, শাহ সমির উদ্দিন, শাহীন আহমদ, বাবুল মিয়া, ওয়েছ আহমদ,উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ। প্রকল্পটি ৯লক্ষ টাকায় বাস্তবায়ন করে এলজিইডি।




