প্রচ্ছদ

সৈয়দ রিয়াছত আলী উচ্চবিদ্যালয় কর্তৃক জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানব বন্ধন

০৮ আগস্ট ২০১৬, ১১:৩১

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসৈয়দ রিয়াছত আলী উচ্চবিদ্যালয় কর্তৃক জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানব বন্ধন দেশ জোড়ে সন্ত্রাস ও জংগী কর্মকান্ডের বিরুদ্ধে সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয় এক মানব বন্ধনের আয়োজন করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হুরে জান্নাত,এছারাও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যেনেজিং কমিঠির সভাপতি জনাব সিদ্দেক আলী,সহকারী প্রধান শিক্ষক মুহিবুর রহমান,সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ,ম্যানেজিং কমিটি সদস্য কিবরিয়া ময়নুল,মাহফুজুর রহমান জাহাঙ্গীর, শিক্ষক রাজিব কান্তিদাস পুলক,বিধু চন্দ্র দেব,আলমগীর হোসেন,রাছিক আহমেদ,আব্দুল হামিদ,মাহবুবুল জগলু,সাবুল মিয়া,ছাত্র নিলয় সহ প্রমুখ, এসময় বক্তারা এ দেশ থেকে জঙ্গীবাদ নির্মূলে সকল কে ঐক্যবদ্ব থাকার আহবান জানান এবং যারা অভিভাবক রয়েছেন তারা যেন নিজের ছেলে-মেয়েদের ভালভাবে নজরদারিতে রাখেন। উক্ত মানব বন্ধনে অভিভাবক, স্থানীয় ব্যাবসায়ী সহ পার্শ্ববর্তী একটি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুল অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার