প্রচ্ছদ

গর্ভকালীন বমি ভাব দূর করার উপায়

০৪ এপ্রিল ২০১৬, ০৮:৩৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

PREGNENCY-500x262৪ এপ্রিল’১৬ঃ মা হওয়া প্রতিটি নারী জীবনের একটি স্বপ্ন। এ স্বপ্ন পূরণ করতে কতটা কঠিন পথ যে পাড়ি দিতে হয়, তা যারা মা হয়েছেন তারাই জানেন। বমি বমি ভাব গর্ভকালীন অসুস্থতার অন্যতম একটি কারণ। প্রায় সব গর্ভবতীকেই এই অসুস্থতার সম্মুখীন হতে হয়।এই অসুস্থতা থেকে একটু স্বস্তি পেতে যা করবেন:

* এই সময়টাতে একটু বেশি বিশ্রাম নিবেন। খুব সকাল সকাল ঘুম থেকে না উঠে একটু বেলা করে উঠুন।

* হাসি-খুশি থাকার চেষ্টা করুন। পাশে কেউ থাকলে তার সাথে গল্প করুন বা গল্পের বই পড়ুন কিংবা পছন্দের কোনো সিনেমাও দেখতে পারেন। অর্থাৎ মনটাকে ব্যস্ত রাখুন যেন বমি বমি ভাবটা ভুলে থাকা যায়।

* বারবার বমি হলে কাগজি লেবুর গন্ধ নিন। খাবার খেতে গন্ধ লাগলে লেবু মিশিয়ে খান দেখুন ভালো লাগবে। লেবু পানিও খেতে পারেন। খেতে পারেন বিভিন্ন ধরনের আচার। টক জাতীয় খাবার আপনার বমি বমি ভাব কমাতে সাহায্য করবে।

* এই সময় বেশি করে তরল জাতীয় খাবার খাবেন। কেননা অতিরিক্ত বমি হলে পানি শূন্যতা দেখা দিতে পারে। তাই পানি একটু বেশি খান। খেতে পারেন যে কোনো জুস বা শরবত কিংবা স্যুপ। চাইলে ডাবের পানি, আখের রসও খেতে পারেন। খেয়াল রাখবেন যেন পানি শূন্যতা না হয়।

* আদা বমি বমি ভাব কমাতে বেশ ভালো কাজ করে। তাই একটু আদা ছুলে খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে। যদি আদা খেতে অস্বস্তি হয় হালকা লিকারে আদা-চা খেতে পারেন, এতেও বেশ কাজ দেবে। আদা পেটের যে কোনো সমস্যা সমাধানে বেশ কার্যকর।

* বমি বমি লাগে বলে অনেকে খেতে চান না। ভাবেন খেলেই বমি হয়ে যাচ্ছে। এটা ঠিক না, পেট খালি থাকলে বমি বমি ভাব বেশি হয়। তাই খেতে কষ্ট হলেও অল্প অল্প করে পছন্দের কোনো খাবার খান। দেখবেন একটু হলেও ভালো লাগছে।

এই সময়টাতে পরিবারের অন্য সদস্যদেরও গর্ভবতী মায়ের একটু বাড়তি যত্ন নেওয়া উচিত।

 

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার