ধারণ-গাজীপুর কিণ্ডারগার্টেনে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন পালন।
17 March 2016, 17:51
আজ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক, শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষ্যে
ধারণ-গাজীপুর কিণ্ডারগার্টেন আয়োজিত হয় আলোচনাসভা ও দোয়া মাহফিল।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ মওদুদ আহমদ আদিল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা মুন্নি আক্তার এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ধারণ-গাজীপুর কে,জি-এর সভাপতি জনাব মিছবা আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ধারণ-গাজীপুর জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল আহাদ, মেম্বার পদপ্রার্থী জনাব লুৎফুর রহমান শাহ্।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রাহাত আহমদ, নার্গিস আক্তার, হাবিবুর রহমান চৌধুরী, ছালেক আহমদ, মনি আক্তার।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করে স্ট্যাঃ ফোর এর স্টুডেন্ট সামীন চৌধুরী ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে স্ট্যাঃ ফোর এর ছাত্রী সানজিদা আক্তার মীম।
দোয়া পরিচালনা করেন মাওঃআব্দুল আহাদ




