ফেঞ্চুগঞ্জের ক্ষণজন্মা সন্তান সুহেব ভার্চুয়াল স্মৃতিচারন ও দোয়া মাহফিলে-এমপি সামাদ চৌধুরী
06 July 2020, 01:24
ফেঞ্চুগঞ্জ সমাচার
ফেঞ্চুগঞ্জ উপজেলার মরহুম সোয়েব চৌধুরী’র নিউইয়র্কে অবস্থানরত বন্ধু মহলের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল স্মৃতিচারন ও দোয়া মাহফিল বাংলাদেশ সময় রাত ১০ঘটিকার সময় আরম্ভ হয়। এতে অংশগ্রহন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, চ্যানেল এস ইউকে এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি (জাস্টিস অব পিস) সহ মরহুম সোয়েব ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ ও বন্ধু বান্ধব এবং অনেক আপনজন।
ভার্চুয়াল স্মৃতিচারন ও দোয়া মাহফিলে এমপি সামাদ চৌধুরী বলেন, ফেঞ্চুগঞ্জের ক্ষণজন্মা সন্তান সুহেব। তিনি নিরবে সমাজের জন্য কাজ করে গেছেন। মানুষের বিপদে ঝাপিয়ে পড়ে সাহায্য করেছেন এরকম পরোপকারী লোক আমাদের সমাজে পাওয়া অনেকটা মুশকিল। পরে মরহুম সুহেব চৌধুরী’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।




