ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
28 July 2017, 00:39
রুমেল আহমদ,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::: বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে দলীয় কাযর্যালয়ে কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন কুমার দেবনাথ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগ নেতা লেইছ চৌধুরী,উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান,আওয়ামীলীগ নেতা মিছবা আহমদ চৌধুরী,নজরুল ইসলাম মিফতার,শিরাজুল ইসলাম চৌধুরী, জায়েদ ইকবাল সুনাম,কাওছারুজ্জামান কয়েছ, মাহফুজুর রহমান জাহাংগীর,আতিকুর রহমান সুজন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ,দিদারুল আলম নিমু,আহাদ আম্বিয়া খোকন,আবদুল সালাম,আমিনুল জয়নাল,সালেহ আহমদ ডালিম,দিলাল আহমদ,রাছিক আহমদ,সুহেল আহমদ,দেলওয়ার হোসেন,মিনহাজ উদ্দিন, আশরাফুল হাসান দানিয়ল,আকবর আহমদ,শিপন পাল,যুবলীগ নেতা আবদুল হামিদ,জুনেল আহমদ,সাহেদ আহমদ,রনি আহমদ,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস প্রমুখ।




