প্রচ্ছদ

দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

23 July 2017, 23:07

ফেঞ্চুগঞ্জ সমাচার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের সংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি’র নিকট বাংলাদেশ আওয়ামী যুবলীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের কাগজ হস্তান্তর করেন।

কমিটিতে একজন আহ্বায়ক, ২ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৮ জন সদস্য নিয়ে মোট ২১ সদস্য রাখা হয়েছে।

আহ্বায়ক হলেন মো. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মোসাদ্দেক হোসেন মুসা, যুগ্ম আহ্বায়ক আশিক আলী.

এছাড়াও সদস্য হিসেবে আছেন সুহেল আহমদ কর্নেল, শাহাব উদ্দিন শাহীন, মো. ছাদিক আহমদ মেম্বার, হেলাল উদ্দিন, মো. ছালিক আহমদ, বেলায়েত হোসেন, মনসুর আহমদ চৌধুরী, মো. আলাউদ্দিন, মো. হোসেন আহমদ, ইকবাল হোসেন মিঠু, মো. সফিক আহমদ, মো. মকবুল হোসেন, মো. লাহিন আহমদ, মো. লিটন খান, নিজাম উদ্দিন, মো. নুরুল ইসলাম ও নন্দন চন্দ্র পাল।

উল্লেখ্য, গত ১৮ জুলাই কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের কমিটি স্বাক্ষর করেন এবং আগামী ৯০ দিনের মধ্যে সকল ইউনিয়নে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক সম্মেলন করার নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার