প্রচ্ছদ

দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজ সরকারীকরণে দানপত্র দলিল সম্পাদন অনুষ্ঠান সম্পন্ন

17 May 2017, 08:29

ফেঞ্চুগঞ্জ সমাচার

বেসরকারী কলেজ সরকারীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিল সম্পাদন হস্তান্তর অনুষ্ঠান ১৬ মে মঙ্গলবার কলেজ গভর্ণিংবডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

কলেজ গভর্ণিংবডির সভাপতি দলিল দাতা এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ও কলেজ অধ্যক্ষ শামসুল ইসলাম এবং গ্রহিতা সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সিলেট জেলা প্রশাসকের বরাবরে রেজিস্ট্রারী করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ডা. আব্দুল হাই, এডভোকেট নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, দক্ষিণ সুরমা উপজেলা সাব রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষক শাহানা বেগম, শাব্বির আহমদ, আশরাফুল ইসলাম, রাহেনা হক, মুহিবুর রহমান, রনক জাহান বেগম, সালমা ইয়াসমিন, জয়নুল ইসলাম, শফিকুল ইসলাম, পলাশ রঞ্জন দাস, মইনুল হক প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার