ভুটান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
20 April 2017, 12:46
ফেঞ্চুগঞ্জ সমাচার
ঢাকা, ২০ এপ্রিল ২০১৭ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভুটানে তাঁর তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
দ্রুক এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ৯টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার তিনদিনের সরকারি সফরে ভুটান যান।




