প্রচ্ছদ

ইসরাইলি বসতি বন্ধে ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

22 December 2016, 14:50

ফেঞ্চুগঞ্জ সমাচার

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ২২ ডিসেম্বর ২০১৬ (বাসস) : ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ও পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি নির্মাণ কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানিয়ে করা মিশরের একটি খসড়া প্রস্তাব বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে।
২০১১ সালে একই ধরণের প্রস্তবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের ভেটো পাওয়ার প্রয়োগ করে তা বাতিল করে দেয়। ফলে এখন আবার এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
মিশর বুধবার রাতে এ খসড়া প্রস্তাব উত্থাপন করে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ ব্যাপারে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
এক্ষেত্রে জাতিসংঘ বরাবরই বলে আসছে যে, ইসরাইলের এ ধরনের বসতি নির্মাণ অবৈধ এবং তারা এ ধরনের কার্যক্রম বন্ধে বারবার ইসরাইলের প্রতি আহবান জানিয়ে আসছে। গত কয়েক মাস ধরে সেখানে বসতি নির্মাণের কাজ আরো জোরদার করা হয়েছে বলেও জাতিসংঘ কর্মকর্তারা জানান।
মিশরের এ খসড়া প্রস্তাবে ইসরাইলের বসতি নির্মাণ কাজ দ্রুত বন্ধের দাবি জানানো হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার