দক্ষিণ ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
18 December 2016, 09:36
দক্ষিণ ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও ক্রীড়া উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৭ ডিসেম্বর শনিবার বিকেলে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় একতা সংঘ তফাদার টিলা ১-০ গোলে জোনাকী সংঘ কে এম টিলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সংস্থার উপদেষ্টা শওকত আলীর সভাপতিত্বে, কামরানুল ইসলাম, মিজানুর রহমান বাবেল ও মাহফুজুর রহমান জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, প্রবাসী সিরাজুল ইসলাম শাহিন, আলা উদ্দিন, হারুনুর রশিদ, প্রবাসী শাহজাহান শাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মিসবাহ হোসেন, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বিজন দেব নাথ, আব্দুল আউয়াল কয়েস, মাসার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম মিছলু, মুহিত হোসেন শাহ প্রমুখ।




