উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
28 November 2016, 08:51
ফেঞ্চুগঞ্জ সমাচার
ঢাকা, ২৮নভেম্বর, ২০১৬ : আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে সরকারের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে মোট ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
উপসচিব পদে ২০৫ জন, যুগ্মসচিব পদে ১৮৬ জন এবং অতিরিক্ত সচিব পদে ১৪৫ জনকে এই পদোন্নতি দেয়া হয়।
আজ এক তথ্য বিবরণীতে একথা বলা হয়। (বাসস)




