জেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
26 November 2016, 08:02
ফেঞ্চুগঞ্জ সমাচার
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে সরকারি দল আওয়ামী লীগ। শুক্রবার রাতে গণভবনে অনুষ্ঠিত দলটির মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। পরে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সিলেট বিভাগের প্রার্থীদের নাম সিলেটে লুৎফর রহমান, হবিগঞ্জে ডা. মুশফিক হুসেন চৌধুরী, মৌলভীবাজারে আজিজুর রহমান, সুনামগঞ্জে এনামুল কবীর ইমন।




