বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা ২৪ নভেম্বর
23 November 2016, 22:13
ফেঞ্চুগঞ্জ সমাচার
বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা ২৪ নভেম্বর
আগামীকাল ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।




