বিশ্ববাজারে আসলো আইফোন ৭
08 September 2016, 14:24
আজ থেকেই বিশ্ববাজারে আইফোন ৭ গতবছর এই সেপ্টেম্বরেই অ্যাপল তাদের আইফোন ৬ এস বাজারে এনে হইচই ফেলে দিয়েছিল। এক বছরের মাথায় নতুন ফোন নিয়ে বাজারে আসছে অ্যাপল। আজ মুক্তি পেতে চলেছে আইফোন ৭। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে অ্যাপলের সর্বাধুনিক ফোনটি। রাতে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপলের পক্ষ থেকে প্রধান দায়িত্বে থাকবেন সংস্থার সিইও টিম কুক। কয়েকদিনের মধ্যেই বিশ্বের বাজারে ছড়িয়ে পড়বে এই ফোন। আইফোন ৭ এর বডি ১ মিলিমিটার পাতলা হতে চলেছে। হেডফোনের পোর্ট নিয়ে ক্রেতাদের চিন্তার কোনও কারণ নেই। একই মাপের পোর্ট আইফোন ৭ এ থাকবে। ডিভাইসটি হবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আইফোন ৬ বা আইফোন ৬ এস-এর ক্যামেরা নিয়ে বিশেষ কোনও অভিযোগ শোনা যায়নি ক্রেতাদের থেকে। তাই আশা করা যাচ্ছে, আইফোন ৭-এও এর ব্যতিক্রম ঘটবে না। আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাসে আসতে চলেছে নতুন কিছু সংযোজন। এছাড়া দুটি ফোনেই থাকছে ১২ মেগাপিক্সেল সেন্সর।




