প্রচ্ছদ

দক্ষিণ সুরমা আওয়ামীলীগ নেতা শাহ আতিকুল হকের মৃত্যুতে মাহমুদ উস সামাদ চৌ: এমপির শোক

29 July 2016, 00:26

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageদক্ষিণ সুরমা উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আতিকুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শাহ আতিকুল হক ছিলেন বিচক্ষণ একজন রাজনীতিবিদ এবং আওয়ামীলীগের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ।

রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব। তাঁর এ শূন্যতা পূরণ হওয়ার মতো নয়।
এদিকে শাহ আতিকুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, আব্দুল বাছিত টুটুল, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিদ হোসেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার