গুলশানে নিহতদের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
04 July 2016, 16:00
গুলশানে নিহতদের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর কফিনে ভারতীয় হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, জাপান ও ইতালির রাষ্ট্রদূত শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর নিহত বাংলাদেশি পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি দূতাবাস, আওয়ামী লীগ, ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
দুপুর ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা অনুষ্ঠানে সর্বস্থরের জনগণও অংশ নিতে পারবেন।
নিহতদের মধ্যে রয়েছেন ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক, বাংলাদেশের তিনজন।
গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারীরা। পরে শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় যৌথবাহিনী। এ সময় তারা ২৬ জনের মরদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করে তারা।
এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দীন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে নিহত হন।




