প্রচ্ছদ

সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকদের নিয়ে ইফতার করলেন

26 June 2016, 03:42

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1466890766129-1[starlist][/starlist]রাজনীতিকদের নিয়ে ইফতার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সন্ধ্যায় গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের বেশ আগেই গণভবন প্রাঙ্গণে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় ঘুরে ঘুরে আগত অতিথিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ইফতারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে ইফতার মঞ্চে ছিলেন, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সিপিবি’র উপদেষ্টা মনজুরুল আহসান খান প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার