রাজনগরের উত্তরভাগে বিপুল ভােটে বিজয়ী সতন্ত্র প্রার্থী ছালিক
08 May 2016, 16:47
ফেঞ্চুগঞ্জ সমাচার
রাজনগরের উত্তরভাগে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশাল ভােটের ব্যবধানে বিএনপি মনােনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জিতু মিয়াকে পরাজিত করে সতন্ত্র প্রার্থী শাহ সাইদুজ্জামান ছালিক বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থী আনারস মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২৮১ ভােট, বিএনপি প্রার্থী জিতু মিয়া পেয়েছেন ৪৮৪৯ ভােট, নৌকা মার্কা নিয়ে আওয়ামীলীগ প্রার্থী পেয়েছেন ৩৩১৫
ভােট।
তিনি ইউনিয়নবাসীকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন এ বিজয় জনগনের বিজয় এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়।




