প্রচ্ছদ

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

26 April 2016, 12:06

ফেঞ্চুগঞ্জ সমাচার

finger-lighteningসুনামগঞ্জের মধ্যনগর থানার রামদিঘা গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রামদিঘা গ্রামের জগদীশ সরকার (৭০), তাঁর ছেলে রনজিত সরকার (৪৫), রনজিত সরকারের স্ত্রী রীতা সরকার (৩৫) এবং তাঁদের মেয়ে সোনালী সরকার (১০)। আজ মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামদিঘা গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য গ্রামের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের তার টানানো হয়। সকালে বাড়ির উঠোনে বসে কাজ করছিলেন জগদিশ সরকারের পরিবারের লোকজন। এ সময় হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিড়ে উঠোনে পড়লে একই সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মারা যান তাঁরা। মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, “পল্লী বিদ্যুতের তার ছিড়ে একই পরিবারের চারজন বিদ্যুতায়িত হয়ে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।”

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার