প্রচ্ছদ

রাশিয়ায় বিমান দুর্ঘটনা,৬১ জন নিহত

19 March 2016, 11:21

ফেঞ্চুগঞ্জ সমাচার

file১৯ মার্চ ২০১৬ঃরাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, বিমানটি অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটেছে।

ফ্লাইদুবাই এয়ারলাইনের বিমানটির ৫৫ জন যাত্রী ও ছয়জন ক্রুর সবাই নিহত হয়েছে।

দুর্ঘটনা কবলিত বোয়িং ৭৩৭ বিমানটি দুবাই থেকে যাত্রা করেছিলো।

খারাপ আবহাওয়ার কারণে বিমানটি অবতরণের আগে প্রায় দুঘণ্টা সময় ধরে বিমানবন্দরের উপরে আকাশে ঘুরছিল বলে জানা যাচ্ছে।

বেশ ভারি বাতাস ছিলো অবতরণের সময়।

বিমানটি বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে ভেঙে কয়েক টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

উদ্ধার কর্মীরা সেখানে কাজ করছেন।

দেশটির দক্ষিণের শহর রস্তভ অন দন শহরে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের বেশিরভাগ রাশিয়ার নাগরিক।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার