দেশরত্ন শেখ হাসিনা ভবন উদ্বোধন শিক্ষা ক্ষেত্রে দক্ষিণ সুরমা এখন আর পিছিয়ে নেই — মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৩ মার্চ ২০১৬, ২৩:৫২
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষা ক্ষেত্রে দক্ষিণ সুরমা এখন আর পিছিয়ে নেই। দিন দিন শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। একমাত্র সরকারের সৎ ইচ্ছা ও অভিভাবক-শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকায় অতীতে দক্ষিণ সুরমার শিক্ষার হার ছিল ৩৯ ভাগ। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৮৫/৯০ ভাগে উন্নীত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ঝড়াপড়া বন্ধ হয়েছে। শিক্ষক স্বল্পতা দূর হয়েছে। অবকাঠমোগত উন্নয়ন সাধিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের লেখপাড়ায় আগ্রহ সৃষ্টি হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে ৬১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দেশরত্ন শেখ হাসিনা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ এম.এ মুহিত এর সভাপতিত্বে ও শিক্ষক কিকেন্দ্র নাথ বর্মন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন।
রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা পদ দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাখালগঞ্জ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা খিজির খান, পংকি মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমান, অভিভাবক সদস্য সার্জন অবসর জামাল উদ্দিন, ময়না মিয়া, সূরুজ মিয়া, আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল লতিফ, সেলিম আহমদ, ভুবতি দে, মনসুর আহমদ।




