প্রচ্ছদ

সিলেট আসছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

15 February 2016, 08:29

ফেঞ্চুগঞ্জ সমাচার

file (3)১৫ ফেব্রুয়ারী, ২০১৬ঃ দিনের সরকারি সফরে মঙ্গলবার সিলেট আসছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ দিন বেলা দেড়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

বিকাল ৩টায় নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটে ‘মোবাইল ও কম্পিউটার মেলা’র উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী তারানা হালিম। সন্ধ্যা ৭টায় কাউন্সিলর আজাদ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার বিশেষ অতিথি হিসেবে যোগদান শেষে সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরদিন বুধবার সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে সার্কিট হাউজে লাঞ্চ করবেন। ওইদিন বেলা ২টায় ওসমানীনগরের ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘বৃটিশ এমপি ও লেবার ফ্রেন্ড অব বাংলাদেশ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে’ যোগদান শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্য সিলেট ত্যাগ করবেন।

 

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার